• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার জেলাসহ ৩৪৫ স্কুল-কলেজ পাচ্ছে ২ কোটি টাকা

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার করে টাকা দেবে সরকার। গবেষণা সরঞ্জাম কিনতে এই টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় এসব বেসরকারি স্কুল-কলেজকে মোট দুই কোটি সাত লাখ টাকা দেওয়া হবে। চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গবেষণা সরঞ্জামাদি খাতে এ টাকা বরাদ্দ দেওয়া হবে।

জানা গেছে, জেলা প্রশাসকদের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। জেলা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান বাছাই করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সে তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যেই ৬৪ জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে- ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাংগাইল, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই ৩১ জেলার ১৮৬টি স্কুল-কলেজকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেওয়া হবে। এ জেলাগুলোর প্রতিটি থেকে ৬টি স্কুল কলেজ নির্বাচন করতে ডিসিদের বলা হয়েছে।

এছাড়াও নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, বান্দরবান, ফেনী, লক্ষীপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, পিরোজপুর, ভোলা, বরগুনা, কুষ্টিয়া, মৌলভীবাজার জেলার প্রতিটি থেকে ৫টি করে স্কুল-কলেজ গবেষণা সরঞ্জাম কেনার টাকা পাবে।

মাদারীপুর, মাগুরা, নড়াইল, মেহেরপুর, চুয়াডাংগা ও ঝালকাঠী জেলার মোট ২৪টি স্কুল-কলেজ গবেষণা সরঞ্জাম কেনার টাকা পাবে। এ ছয়টি জেলাগুলোর প্রতিটি থেকে ৪টি করে শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের জন্য বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন