• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌছে দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়া পর্যটকদের পুলিশি ব্যবস্থাপনায় চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রায় ৪৬ জন পর্যটক নিয়ে একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। গণপরিবহন ও দূরপাল্লার বাস বন্ধ থাকায় প্রায় ২০ হাজারের অধিক পর্যটক গত শুক্রবার থেকে আটকরা পড়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা পুলিশের পেজে বিনা ভাড়ায় চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া শনিবার (৬ নভেম্বর) যাদের বিশেষ কাজ রয়েছে তাদের অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে করে কক্সবাজার ত্যাগ করেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালান শুক্র ও শনিবার। অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ বেশি হওয়ায় শনিবার বিকাল পর্যন্ত কক্সবাজার ত্যাগ করতে পারেননি অনেকে।

কক্সবাজার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, পর্যটন শহর কক্সবাজারে বিভিন্ন জেলা হতে আসা যেসব পর্যটক ধর্মঘটের কারণে গন্তব্যে ফিরতে পারছেন না, কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে ভাড়া ছাড়া তাদের চট্টগ্রাম পৌঁছে দেওয়া হবে। আগ্রহীদের জেলা পুলিশ লাইনসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রায় ৪৬ জন পর্যটক নিয়ে একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

কক্সবাজার তাজ করপোরেশন অ্যান্ড ট্র্যাভেলস সেন্টারের মালিক জানে আলম বলেন, কক্সবাজার থেকে বিমানের ফিরতি টিকেটের দাম হঠাৎ বেড়েছে। অন্য সময়ে তিন হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার টাকায় যেতে পারলেও শুক্র ও শনিবার সর্বনিম্ন ৭ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। যে কারণে অনেক পর্যটক সাধ্যের ভিতর না হওয়ায় টিকেট না নিয়ে ফিরে গেছেন।

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, রবিবার থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে।

জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানোয় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন সংগঠনের নেতারা। হঠাৎ যান চলাচল বন্ধের ঘোষণায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যার প্রভাব পড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। কিন্তু কিছু কিছু ক্ষুদ্র যানবাহন জেলা কেন্দ্রিক সড়ক বা চট্টগ্রামের পথে চলাচল করছে।

তবে, সেসব যানবাহন নির্ধারিত ভাড়ার চেয়ে দিগুন টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন