• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কক্সবাজার বায়তুশ শরফের মাহফিলে ইছালে ছওয়াব ১৬ ও ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিদেক / ১৬৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

সংবাদ বিজ্ঞপ্তিঃ

বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ কক্সবাজার শাখার উদ্যোগে পবিত্র মাহফিলে ইছালে ছওয়াব (ফাতেহা-এ-ইয়াজ দহুম) আগামী ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ১ম প্রস্তুতি সভা রোববার (৩১ অক্টোবর) বাদে মাগরিব কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

প্রবীন আলেমেদ্বীন শফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বরেণ্য শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম বলেন, বড় পীর হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এই মাহফিল অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ও নৈতিক উন্নতিসহ সকল প্রকার আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন- এই ঈমানী রুহানি মাহফিলকে কেন্দ্র করে এতদঞ্চলে বৃহত্তম সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান শিক্ষা, চিকিৎসা, এতিম লালন-পালন, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা ও বিভিন্ন প্রকার যোগপযোগী শিক্ষা দানের মাধ্যমে এত্র এলাকার মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে যাচ্ছে।

এই মাহফিলের প্রচলন অত্র এলাকার মানুষের জন্য আল্লাহর রহমত পাওয়ার পীর আউলিয়াদের রেখে যাওয়া অনন্য অবদান। তিনি মাহফিল উপলক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করে দেন এবং দায়িত্বপ্রাপ্ত সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে মাহফিলকে সফল ও স্বার্থক করার আহবান জানান। আগামী ৮ নভেম্বর, সোমবার রাহাবারে বায়তুশ শরফ (লেখক ও গবেষক) শায়খ আল্লামা আব্দুল হাই নদভী (ম.জি.আ.) এর উপস্থিতিতে চূড়ান্ত প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

বায়তুশ শরফ জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোহাম্মদ তৈয়ব উল্লাহর পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাকিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বায়তুশ শরফ জামে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিম, বায়তুশ শরফ হাসপাতালের যুগ্ম সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. কামাল উদ্দিন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহদুর, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা শফিউল আলম।

এতে দরবারের ভক্ত, অনুরক্তগণ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্জুমনে নওজয়ান বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজামুল বাহার।

মিলাদ পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন।

সবশেষে বায়তুশ শরফ দরবারের পীর মুর্শিদসহ পরলোকগত সকল সদস্যদের আত্মার মাগফিরতা কামনা, মাহফিলের সাফল্য, সবার সুস্বাস্থ্য ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা শফিক আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন