• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পূজামন্ডপে হামলা : পেকুয়ার ৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কুমিল্লার ঘটনার জেরে কক্সবাজারের পেকুয়ায় হামলা-সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া ৪ আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (৩১ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপে ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দূর্গা মন্দিরেও হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।

সেই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদেরকে ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন