• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

২১ কেজি গাঁজাসহ আটক লাইট হাউজের স্বামী-স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিদেক / ৩০০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
আটক স্বামী-স্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া খুটাখালী বাজার এলাকা থেকে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক স্বামী স্ত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) তাদের আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড লাইট হাউজ এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে জাকির হোসেন (৫০) ও জাকিরের স্ত্রী মরিয়ম বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে খুটাখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন গাঁজা বিক্রি করে আসছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন