• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

হানিমুনে যেখানে গেলেন মৌসুমী-সানির ছেলে ও পুত্রবধূ

নিজস্ব প্রতিদেক / ৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চলতি বছরের ২৬ মার্চ বিয়ে করেছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানীর ছেলে ফারদিন। সেসময় জানা যায়, তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

সেই মার্চ মাসে বিয়ে হলেও, বিয়ের পর অনেকদিন কোনো খবরে ছিলেন না ফারদিনের। এরই মধ্যেই তাকে দেখা গেল মালদ্বীপে! স্ত্রী আয়শাকে নিয়ে একেবারে হানিমুনে সেখানে গিয়েছেন ফারদিন। মালদ্বীপে কাটানো দারুণ মুহূর্তগুলো আয়েশা নিজের ইনস্টাগ্রামে ধারাবাহিক ছবি প্রকাশ করে বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন। সেখানেই মালদ্বীপে, সমুদ্র ধারের রিসোর্টে ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাদের।

আয়েশা ইনস্টাগ্রামে প্রথমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছিল তিনিই আয়েশা। এরপর বেশ কয়েকটি একক ছবি প্রকাশ করেন ও ফারদিনের সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের দ্বৈত ছবি প্রকাশ করেছেন। অবশ্য গত মাসে (সেপ্টেম্বর) ছিল আয়েশা ও ফারদিনের মালদ্বীপে মধুচন্দ্রিমা সফর।

বাবা-মায়ের মতো তারকা দম্পতির ছেলে ফারদিনও শোবিজের সঙ্গে যুক্ত। তিনি চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। বেশ কয়েক বছর আগে ‘ডেসটিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। এতে অভিনয় করেছেন ওমর সানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন