• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সিনহা হত্যা মামলার ৬ষ্ঠ দফা সাক্ষ্যগ্রহণ ২৫-২৭ অক্টোবর

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
মেজর সিনহা ও সাবেক ওসি প্রদীপ কুমার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরা ২৫শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর টানা ৩ দিন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হবে।

এর আগে পাঁচদফায় এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও আসামীদের পক্ষে জেরা শেষে বিজ্ঞ বিচারক ষষ্ঠ দফা সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য্য করেন।

গত ২৩ আগস্ট সকালে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

গেলো বছর ৩১ জুলাই মেরিন ড্রাইভের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয় সিনহা। এরপর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ ১৫ জনকে এ মামলায় আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন