• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে যেকোন ধরনের ঘটনায় জিরো টলারেন্স প্রদর্শনের নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মৃত্যুর কিছুদিনের মধ্যেই ক্যাম্পের ভেতর একটি মাদ্রাসায় আক্রমণের ঘটনায় ছয়জন মারা যায়। এ ঘটনা সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সরকার মনে করে ক্যাম্পের ভেতর আধিপত্যের লড়াইয়ের কারণে এমনটা ঘটছে। এমনটা জানালন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত অস্বস্তির এবং যে দুষ্কৃতকারীরা ক্যাম্পে অবস্থান করছে, তারা রোহিঙ্গাদেরই অংশ।’

সচিব আরও বলেন, ‘ক্যাম্পের ভেতর এক গ্রুপের ওপর আরেক গ্রুপের আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা এবং নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটছে, তাতেই বিভিন্ন ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার জন্ম হচ্ছে।’

সম্প্রতি মুহিবুল্লাহর মৃত্যু অনেক সমালোচিত হয়েছে। এ ঘটনার পর সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মুহিবুল্লাহ হত্যায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চালু রয়েছে। এর মধ্যে আমরা দেখলাম আরেকটি ঘটনা ঘটে গেলো।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনই চাইবো না বাংলাদেশে কোনওে অপ্রীতিকর ঘটনা ঘটুক—সেটি রোহিঙ্গাদের মাধ্যমেই হোক বা অন্য যে কারও মাধ্যমে হোক।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘কক্সবাজারের ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। ন্যাশনাল টাস্কফোর্সের চেয়ার হিসেবে বলেছি যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য কঠোর হস্তে এগুলোকে দমন করতে হবে।’

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখানে স্থানীয় পর্যায়ে সমন্বয় আরও বৃদ্ধি করা এবং এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঘটনাগুলো ধীরে ধীরে ঘটেছে। এগুলো এক দিনে দূর হবে এমনও নয়। কক্সবাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন