• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলাকালে স্বামীর বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিদেক / ২৯৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
প্রতীকী ছবি।

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজার চকরিয়ায় স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলাকালে ছৈয়দ আহমদ প্রকাশ টুটাইয়া(৪৩)নামের তিন মেয়ে সন্তানের জনকের বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের মেঝ মেয়ে আফরোজা।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী ছৈয়দ আহমদ ( টুটাইয়া) উপজেলার খুটাখালী ইউপির ৩নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে নিহত মা মেহেরাজ বেগম জানান,গত এক সপ্তাহে আগে আমার ছেলে আর ছেলের স্ত্রী কথা-কাটাকাটি হয়।এরপরে আমার ছেলের স্ত্রী নাছিমা চুরি তার বাপের বাড়ীতে চলে যায়।ঘটনার দিন সকালে তার বড় মেয়ে রুমি স্কুলে প্রাইভেট পড়ার নাম দিয়ে মায়ের কাছে চলে যায়।এ খবর শুনে আমার ছেলে খুটাখালী বাজার গিয়ে স্কুল যায়।স্কুলে মেয়েকে না পেয়ে রাগের মাথায় আমাদের অজান্তে বিষ নিয়ে আসে।

সে বাড়ীতে এসে আমাদেরকে ডেকে তার বাড়ীতে আনে। পরে তার স্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলতে বলে।তখন আমরা তার স্ত্রী নাছিমার সাথে ফোন লাউড স্পিকার দিয়ে কথা বলছি।এসময় নাছিমা বলে আমি আর এখানে এসে সংসার করবে না।এমন কথা শুনে ছৈয়দ আলম বসা উঠে তার রান্নাঘরে দিকে যায়।ওখানে গিয়ে সে আমাদের অজান্তে বিষ পান করে।তখন বিষের গন্ধ পেয়ে তার মেঝ মেয়ে আফরোজা সহ আমরা দৌড়ে যায়।এমতাবস্থায় সে বিষ খেয়ে মাটি ঢলে পড়ে।

পরে আমরা চেচামেচি করে লোকজন ডেকে দ্রুত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।ওখানে চিকিৎসারত অবস্থায় দুপুর আড়াইটার দিকে মৃত্যু বরণ করে।তখন আমার ছেলেকে বাড়ীতে নিয়ে আসি। পরে চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছেন।

চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন,খুটাখালীর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান এবিষয়ে থানায় খবর দিলে আমি নিহতের বাড়ীতে যায়।স্বাক্ষি প্রমাণ ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করি।পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন