• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রো‌হিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় ইউএনএইচ‌সিআরের উ‌দ্বেগ

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার উ‌খিয়ায় রো‌হিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছে জা‌তিসং‌ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচ‌সিআর। সংস্থা‌টি শরণার্থী ক্যাম্পগু‌লো‌তে সরকার‌কে নিরাপত্তা জোরদা‌র করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে।

শুক্রবার (২২ অ‌ক্টোবর) উ‌খিয়ায় রো‌হিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় এক বিবৃ‌তি‌তে এ উ‌দ্বেগ প্রকাশ ক‌রে ইউএনএইচ‌সিআর।

সংস্থা‌টি বিবৃ‌তি‌তে বলেছে, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আরেকটি সহিংস হামলায় ইউএনএইচসিআর অত্যন্ত উদ্বিগ্ন। শুক্রবার ভো‌রে হামলার ঘটনায় কমপক্ষে সাতজন শরণার্থীর মৃত্যু হয় এবং শিশুসহ অসংখ্য আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় ছয়জন শরণার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে কমপ‌ক্ষে ১১ জন।

ইউএনএইচ‌সিআরের বিবৃ‌তি‌তে উ‌ল্লেখ করা হয়, আমরা আবারও শরণার্থী শিবিরে নিরাপত্তার উন্নতির জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ধর‌নের স‌হিংস হামলা উসকে দেওয়া এবং সংঘটিত করার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আন‌তে হ‌বে।

সংস্থা‌টি জানায়, রোহিঙ্গা শরণার্থীরা সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমার থে‌কে পা‌লি‌য়ে বাংলা‌দে‌শে আশ্রয় নেয়। যা‌দের বড় একটা অংশ নারী ও শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন