• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে আটক ইকবালই প্রকৃত ইকবাল: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ১৮৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইকবাল হোসেন কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে আসেন। এখন পর্যন্ত নিশ্চিত কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল। শুক্রবার (২২ অক্টোবর) মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- যতটুক জানা গেছে, ওই ইকবাল হোসেনই আটককৃত ইকবাল হোসেন। তিনি কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িত। ইকবাল হোসেন বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এ কারণে তার অবস্থান জানা কষ্ট হয়ে যাচ্ছিল।

এদিকে, কক্সবাজারে আটক ইকবাল হোসেনকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। ইকবালকে বহনকারী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাইক্রোবাসটি শুক্রবার (২২ অক্টােবর) দুপুর ১২টা ৫মিনিটে কুমিল্লা পুলিশ লাইনে প্রবেশ করে। ইকবালকে এখন সেখানেই রাখা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইকবালকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে। ইকবাল মাদকাসক্ত ব্যক্তি। তার পরিবার দাবি করেছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে ইকবাল কিছুটা মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন