• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

১০ ঘণ্টা আড্ডার পর পরিচয় প্রকাশ করে অভিযুক্ত ইকবাল

নিজস্ব প্রতিদেক / ২৪৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
গ্রেপ্তার ইকবাল এবং তার সাথে আড্ডা দেওয়া ছাত্রলীগ নেতা।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে গান ও ১০ ঘণ্টা আড্ডা দিয়ে পরিচয় নিশ্চিত হন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এসএ কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, সাজ্জাদুর রহমান অনিক ও তার বন্ধু সাইফুল ইসলাম সাইফ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান অনিক।

তিনি বলেন, আমরা তিনজন ১৯ অক্টোবর কক্সবাজারে ঘুরতে আসি। প্রথমে ইকবালকে দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তার সাথে সখ্যতা তৈরি করি। এ সময় ইকবাল তাকে গান শোনাতে বলে। সব মিলিয়ে প্রায় ১০ ঘণ্টা সময় কাটিয়ে তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই। তারপর বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

আরেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু বলেন, আমরা কৌশলে কয়েক দফা গল্প ও আড্ডা দিয়ে ইকবালের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করি। পরে তার কথায় সন্দেহ হলে মূল ঘটনা জিজ্ঞেস করি। সে আমাদের জানায় দুই সপ্তাহ আগে সে কক্সবাজার এসেছে। তারপর রাত ৮টার দিকে আমরা নিশ্চিত হই ইকবালই কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, আমরা ইকবালকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ইতোমধ্যে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে। -ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন