• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কক্সবাজারে খুনের ঘটনায় নারী পাচারকারী আসিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৬৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
কটেজ জোনের পতিতা ব্যবসায়ী আফিস।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এবার শীর্ষ নারী পাচারকারী মকসুদ মিয়া ওরফে আসিফকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আসিফের নেতৃত্বে একটি বিশাল নারীপাচার চক্র রয়েছে, যারা রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নারীদের পাচার করে পতিতাবৃত্তিতে জড়ায়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে আসিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন। তিনি জানিয়েছেন, আমারী রিসোর্টে নারী খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে আসিফের নাম উঠে এসেছে। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কটেজজোন থেকে তাকে আটক করা হয়। অধিকতর তথ্য জানতে আদালতের অনুমতিক্রমে তাকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমারী রিসোর্টে নারী খুনের ঘটনায় প্রধান আসামী সাগরকে ঢাকা থেকে আটক করে র‌্যাব। এই ঘটনায় আরো যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

অনুসন্ধানে জানা গেছে, আসিফের আসল নাম মকসুদ মিয়া। তিনি বড়মহেশখালী এলাকার মোহাম্মদ রশিদের ছেলে। প্রায় ১০ বছর ধরে কলাতলীর কটেজ জোনে কমফোর্ট এবং নাইমা রিসোর্ট নামে দুটি কটেজ ভাড়া নিয়ে পতিতাবৃত্তি চালিয়ে আসছেন তিনি। পতিতা ব্যবসা চালানোর জন্য রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ফাঁদে ফেলে নারীদের জিম্মি করে তার কটেজে নিয়ে আসে। আসিফের নেতৃত্বে গড়ে উঠেছে বিশাল একটি নারী পাচার চক্র। তার এই চক্রে প্রভাবশালী অনেক ব্যক্তিও রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, অনেক সময় আসিফের পাচার চক্রটি তরুণীদের ঢাকা এবং দেশের বাইরেও পাচার করে।

অনুসন্ধানে জানা গেছে, সাগর আমারী রিসোর্টে কক্ষ ভাড়া নিয়ে যৌনকর্মী পছন্দ করার জন্য আসিফের হোটেল নাইমা রিসোর্টে যান। আসিফের সাথে তার দীর্ঘদিনের পরিচয়। সাগর পছন্দ করে চলে যাওয়ার পর আসিফ ওই নারীকে রাতে তার পাচার চক্রের সদস্য মাহবুবের মাধ্যমে আমারী রিসোর্টে পাঠিয়ে দেয়। ওইদিন রাতেই ওই যৌনকর্মীকে খুন করে পালিয়ে যায় সাগর। পরে ঘটনার দুদিন পর ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে র‌্যাব সাগরকে আটক করে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর কক্সবাজারে কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেওয়া তরুণ পলাতক ছিল।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর সকালে সাগর হোটেলের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দুই দিন পর ২০ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে তোলেন তিনি। এরপর সাগর ১০৮ নম্বর কক্ষ ছেড়ে একই হোটেলের ৪০৮ নম্বর কক্ষে যান। ওই কক্ষেই তারা দুজন অবস্থান করেন। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তভার নেয় ট্যুরিস্ট পুলিশ।

হোটেলের ব্যবস্থাপক মনজুর আলম বলেন, কক্ষের বাতি জ্বলতে না দেখে হোটেলের কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন দরজা খুলে দেখা যায়, কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ পড়ে আছে। ওই তরুণীর স্বামী পরিচয় দেওয়া সাগর পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।

তবে ঘটনার অল্প সময়ের মধ্যে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল সাগরকে আটক করে। সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আটক সাগর একজন সিরিয়াল রেপিস্ট (ধর্ষক)। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে, নারী পাচার চক্রের সকল সদস্যদের আইনের আওতায় আনতে তারা কাজ শুরু করেছে। একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় আগাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন