• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মহিলা ইউপি সদস্যকে অনৈতিক প্রস্তাব চেয়ারম্যানের

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল এক মহিলা ইউপি সদস্যেকে অনৈতিক প্রস্তাব দেয়ার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি ভাইরাল হওয়ার পর থেকে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এটি এখন টক অব দ্যা চকরিয়ায় পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে একটি ফেসবুকের ওয়ালে চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের ১৮ মিনিট ৫৭ সেকেন্ডের গোপন অডিও ভাইরাল হয়।

জানা গেছে, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে ওই মহিলা ইউপি সদস্যের সাথে সখ্যতা গড়ে উঠে ইব্রাহিম খলিলের। ওই মহিলা ইউপি সদস্যের স্বামী প্রবাসে থাকায় তারা বিভিন্ন জায়গায় গিয়ে গোপনে দেখা করত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এ অনৈতিক সম্পর্ক চলে আসছে।

ইতিমধ্যে ৩য় দফায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে ইব্রাহীম খলিল জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে দৌড়ঝাপ শুরু করেছেন। অডিও ক্লিপ ভাইরালের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তার বিভিন্ন অপকর্মকে আড়াল করে কক্সবাজার জেলা আওয়ামী লীগকে ম্যানেজ করে নৌকা প্রতীক বাগিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, অডিও ক্লিপটি আমার নয়। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন