• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

একঝাঁক তরুণ-তরুণী নিয়ে জাজের ‘মোনা’

নিজস্ব প্রতিদেক / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
সাজ্জাদ, সামিনা বাসার ও সৌমি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এরই মধ্যে বেশ কিছু বিগ বাজেটের ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেছে। কিন্তু পরে সিনেমা হল কমে যাওয়ায় এই প্রতিষ্ঠান থেকে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জাজ নির্মাণ করতে যাচ্ছে ‘মোনা’ ওয়েব ফিল্ম। এতে অভিনয় করবেন একঝাঁক তরুণ-তরুণী।

কামরুজ্জামান রোমান পরিচালিত এই ওয়েব ফিল্মে সাজ্জাদ, সামিনা বাসার, সৌমিসহ আরো অনেকে অভিনয় করবেন। খুব দ্রুতই এর দৃশ্যধারণ হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সামিনা বাসার বলেন, ‘আজই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলাম। আগামী ডিসেম্বরে এর দৃশ্যধারণ শুরু করা হবে। গল্পটি দারুণ। আশাকরছি দর্শক ভালো কিছু পাবেন।’

এ ছাড়াও জাজ ‘অনুতাপ’ নামে আরেকটি ওয়েব ফিল্ম নির্মাণের কাজ শুরু করেছে। এর পরিচালক সঞ্জয় সমদ্দার। এর বাইরে ‘পাপ’, ‘বারুদ’, ‘খোঁজ’সহ বেশ কিছু ওয়েব সিরিজের কাজ করবে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন