• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রেম করে বিয়ে: যৌতুকের বলি চকরিয়ার শিক্ষার্থী অপি

নিজস্ব প্রতিদেক / ২০৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
হত্যাকারিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠি ও স্বজনরা।

নিজস্ব প্রতিবেদক

প্রেম করে বিয়ের দু’বছর পূর্ণ না হওয়ার আগেই যৌতুকের বলি হলেন মেধাবী শিক্ষার্থী নুরেন রিয়ান তাজপিয়া অপি (১৮)। গত ১১ অক্টোবর তাকে নির্যাতনের পর মারা গেলে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়। স্বামী-শশুরবাড়ির লোকজন ক্ষমতাধর হওয়ায় মামলার পরও প্রশাসনিক সহযোগিতা মিলছে না।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর কচ্ছপিয়া এলাকার নুরুন্নবীর মেয়ে ও কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী অপি হত্যার বিচার ও হত্যাকারিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেছেন তার সহপাঠি ও স্বজনরা।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে বলা হয়, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন নুরেন রিয়ান তাজপিয়া অপি (১৮)। বছর তিনেক আগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী আড়াইমাইল ৫নং ওয়ার্ড মেম্বার আবদুর রহিমের ছেলে মিরাজের। একপর্যায়ে ২০২০ সালের জানুয়ারিতে অপিকে ফুঁসলিয়ে তুলে নিয়ে যায় মিরাজ। ঘটনা জানার পর দু’পরিবার বসে বিয়ের আনুষ্ঠানিকতা সারে। এরপর কিছুদিন সুখে চললেও ব্যবসার কথা বলে ধীরে ধীরে যৌতুকের জন্য চাপাচাপি শুরু করে স্বামী বেকার মিরাজ ও পরিবারের লোকজন। ৫ লাখ টাকা যৌতুক দাবীতে বিভিন্ন সময় অপিকে শারীরিক নির্যাতন করে মিরাজ। পাশাপাশি মানসিকভাবে নির্যাতন করতো তার পরিবারের অন্য সদস্যরা। এ ব্যাপারে বিভিন্ন সময় শালিসি বৈঠক হলেও কোন সমাধান হয়নি। গত ১১ অক্টোবর যৌতুকের টাকা নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে অপিকে প্রহার করে স্বামী মিরাজ। সেই প্রহারে বাড়ির অন্যরাও যোগ দেয়। পরে নির্যাতনে মারা গেলে মিরাজের বাবা ও পরিবারের অন্য সদস্যরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পুলিশ আসার আগে তাকে আবার নামিয়ে আলামত নষ্ট করার চেষ্টা করে। এ ঘটনায় অপির ভাই শাহরিয়ার বাদী হয়ে বান্দরবানের লামা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০২/২১)।

মানববন্ধনে অপির বাবা নুরুন্নবী বলেন, অপি আমার খুবই আদরের মেয়ে। অবুঝ বয়সে মেয়েকে বাগিয়ে বিয়ের পর যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলা হলো। এ যন্ত্রণা মেনে নেয়া যায় না। আমার মত আর যেন কোন বাবা’র বুক খালি না হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। স্বামী মিরাজ, তার বাবা মেম্বার রহিমসহ হত্যায় জড়িত সবার ফাঁসি চাই।

মানববন্ধনে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ২০২০ ব্যাচ এর শিক্ষার্থীরা ‘অপি হত্যার বিচার চাই, খুনী মিরাজের ফাঁসি চাই’, ‘যৌতুকের লোভী থাবায় আমার বোনের লাশ কেন.? বিচার চাই বিচার চাই, এদেশের মাটিতে খুনি পরিবারের ঠাই নাই’সহ নানা শ্লোগান লেখা বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে খুনীদের ফাঁসির দাবী তুলেন অপির সহপাঠিরা।

কিশলয় ছাত্র সংসদ এর সভাপতি কাজী সাইফুর রহমানের সভাপত্বিত্বে ও শাহরিয়ার খানের সঞ্চালনায় মানবনবন্ধনে বক্তব্য রাখেন, খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. তারেক, সাবেক মহিলা মেম্বার রাজিয়া বেগম, ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছৈয়দ আলম, বর্তমান সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার ওয়াসিম আকরাম, খুটাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা রমজান আলী মোরশেদ রায়হান, মামুন, জিয়া হায়দার, জনি চৌধুরী। এতে খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় স্বামী মিরাজের বাবা লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী আড়াইমাইল ৫নং ওয়ার্ড মেম্বার আবদুর রহিমের মুঠোফোনে। ফোনে রিং হলেও একাধিক বার কল করার পরও ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলে, তারও উত্তর করেননি তিনি।

ঘটনার বিষয়ে লামা থানার ওসি মিজানুর রহমান বলেন, অপি নিজে ফাঁসি খেয়ে মারা গেছেন বলে স্বামীর পরিবার দাবি করলেও পুলিশ তার মরদেহ পেয়েছে চকোরিয়া হাসপাতালে। সেখান থেকে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠায় চকোরিয়া থানা পুলিশ। ঘটনাস্থল স্বামীর বাড়ি লামার ফাসিয়াখালী হওয়ায় লামা থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগে মামলা করা হয়। আমরা ঘটনার তদন্ত করছি, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মুল কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী মিরাজ ও অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি মিজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন