• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

আত্মগোপন থেকে প্রকাশ্যে: কারাগার থেকে বের হয়ে দু’ভাইয়ের ইয়াবা কারবার

নিজস্ব প্রতিদেক / ৯৯৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
নেজাম উদ্দিন ছোটন ও জসিম উদ্দিন। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিবেদক

টেকনাফ থেকে আসার পথে প্রাইভেট কারসহ ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ায় আটক হয়েছিল জসিম উদ্দিন। ইয়াবা আটকের মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল জসিম। ২০২০ সালের দিকে কারাগারে গিয়েছিল ইয়াবা কারবারি জসিম উদ্দিন। এর কয়েক বছর আগে চট্টগ্রামের বাঁশখালী থানায় ৬৫ হাজার ইয়াবা নিয়েও ধরা খেয়েছিল এই মাদকের গডফাদার। এই ঘটনায়ও কারাগারে ছিল সে। ইয়াবাসহ আটকের ঘটনায় দীর্ঘদিন কারাগারে থাকলেও এখন প্রকাশ্যে। কক্সবাজারে একযোগে পুলিশ বদলির পর বেশ জমজমাট হয়ে উঠেছে তার মাদক ব্যবসার। মাদক কারবারি এই জসিম কক্সবাজার শহরের ১০ নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার নুর আহমদ ওরফে নুরুল হকের ছেলে।

শুধু জসিম নয়- তার ছোট ভাই নেজাম উদ্দিন ওফের ছোটনও একজন চিহ্নিত ইয়াবা কারবারি। শহরের আইবিপি মাঠ এলাকা থেকে ২০১৯ সালে ইয়াবাসহ ছোটনকে আটক করেছিল কক্সবাজার সদর থানা পুলিশ। এছাড়া বাঁশখালীতে ৬৫ হাজার ইয়াবাসহ জসিম আটকের ঘটনায় নাম উঠে এসেছিল ছোট ভাই ছোটনেরও। ৬৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলার আসামীও হন ছোটন। বড় ভাইয়ের পাশাপাশি ছোট ভাই ছোটনও ইয়াবা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। সেও জামিনে বের হয়ে এখন প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। বড় ভাই-ছোট ভাই মিলেমিশে চালিয়ে যাচ্ছে জমজমাট ইয়াবা কারবার।

খোঁজ নিয়ে জানা গেছে- কক্সবাজার শহরের চিহ্নিত একজন মাদক কারবারি হলো মোহাজের পাড়া এলাকার জসিম উদ্দিন। প্রায় ৮ বছর ধরে তার এই মাদক ব্যবসা। উখিয়া-টেকনাফ থেকে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা এনে বিভিন্ন জায়গায় পাচার করে জসিম। এমনকি টেকনাফ থেকে নিজেই ইয়াবা নিয়ে আসেন তিনি। ইয়াবা আনতে ব্যবহার করেন প্রাইভেট গাড়িও। অনেক সময় নিজেই ইয়াবা গুলো ঢাকাসহ বিভিন্ন জায়গায় পৌঁছেও দেন।
এরিমধ্যে পাচার করতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী থানায় ৬৫ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছিল মোহাজের পাড়ার জসিম উদ্দিন এবং তার এক সহযোগি। এই মাদক মামলায় দীর্ঘদিন কারাগারেও ছিলেন তিনি। ৬৫ হাজার ইয়াবা জব্দের ঘটনায় তদন্ত করেছিল পুলিশ। তদন্তে এই ইয়াবা পাচারের ঘটনায় জসিমের ছোট ভাই ছোটনের নামও উঠে আসে। নেজাম উদ্দিন ছোটনও ৬৫ হাজার ইয়াবা মামলার আসামী হন।

এছাড়া ২০২০ সালের শুরুতে টেকনাফ থেকে ইয়াবা আনতে গিয়ে ফেরার পথে প্রাইভেট কারসহ উখিয়ায় আটন হন জসিম উদ্দিন। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা জব্দ করেছিল বিজিবি। ওই ঘটনায় কারাগারে ছিলেন তিনি। কিন্তু কারাগারে বেশি দিন থাকতে হয়নি তার। জামিনে বের হয়ে এখন প্রকাশ্যে ফের চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা।
অন্যদিকে জসিমের ছোট ভাই ছোটনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২০১৯ সালের ১১ মার্চ আটক করেছিল কক্সবাজার সদর থানা পুলিশ। শহরের আইবিপি মাঠস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। নিজের দোকানের সামনে খুচরা ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়েছিল বলে জানান পুলিশ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বর্তমানে তারা দুইভাই জামিনে বের হয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। কক্সবাজার শহরের আইবিপি মাঠস্থ কোরাল রীফ প্লাজারের বিপরীত পাশে একটি ইলেকট্রিক দোকান রয়েছে তাদের। ওই দোকানের আড়ালে বর্তমানে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। দোকানে প্রায় সময় ছোট ভাই ছোটন অবস্থান করলেও তেমন দেখা যায় না জসিম উদ্দিনকে। দোকানে এসে ইয়াবা লেনদেন করেন ছোটন। জসিম প্রায় সময় উখিয়া টেকনাফ এবং ঢাকা চট্টগ্রাম যাওয়া আসা করে। জসিম বেশির ভাগ যাওয়া-আসা করে টেকনাফে। টেকনাফ থেকে ইয়াবা এসে মজুদ রাখে তার দোকানে ও কলাতলীর একটি হোটেলে। বেশির ভাগ সময় তার দোকানে ইলেকট্রিক জিনিসের প্যাকেটে কৌশলে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাচার করে থাকে ইয়াবা। তবে দোকানে নিয়মিত বসে লেনদেন করে ছোটন।

একটি সূত্র জানা গেছে, ইয়াবা পাচারের জন্য জসিমের রয়েছে কয়েকজন যুবক। এলাকা ভিত্তিক কয়েকজন যুবকও নিয়জিত করেছে জসিম। এরিমধ্যে রাফি নামে তার এক ভাগিনাও রয়েছে। যার মাধ্যমে প্রায় সময় ইয়াবা পাচার করা হয় বলে জানা গেছে। এছাড়া জসিম নিজস্ব মোটর সাইকেল নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করারও অভিযোগ উঠেছে। অনেক সময় কৌশল এড়াতে ব্যবহার করে প্রাইভেট সিএনজি টেক্সীও।

খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াবাসহ আটকের পর কারাগার থেকে বের হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল জসিম। সিনহা হত্যাকান্ডের আগে মাদক বিরোধী অভিযানে দীর্ঘদিন আত্মপোপনে ছিল জসিম। তার দোকানও বন্ধ ছিল অনেক সময়। জসিমের সাথে ছোট ভাই ছোটনও কৌশলে গা ঢাকা দেয়। তবে সিনহা হত্যার ঘটনায় পুলিশের একযোগে বদলির পর ফের মাঠে আসে জসিম ও ছোটন। বর্তমানে পুলিশের তেমন ধরা না থাকায় জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ইয়াবা ট্যাবলেটের টাকায় মোহাজের পাড়ায় বিশাল ভবন নির্মাণ করেছে জসিম। পাহাড়ের উপর চারতলার আলিশান ভবন রয়েছে এই মাদক কারবারির। সম্প্রতি সময়ে মোহাজের পাড়ায় ১৪ লাখ টাকা দিয়ে একটি জমিও কিনেছে জসিম উদ্দিন। এছাড়া বিভিন্ন জায়গায় নামে-বেনামে জায়গা-জমি এবং গাড়িও রয়েছে তার।

মোহাজের পাড়ার এক সমাজ নেতা বলেন, জসিমের পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত রয়েছে। পুরাতন মাদক কারবারি জসিম। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে। ইয়াবাসহ আটকও হয়েছিল। তার ছোট ভাই ছোটনও মাদক ব্যবসায়ে জড়িত। মূলত তারা ইলেকট্রিক দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওই দোকানে তেমন বিক্রিও নেই। তারপরও ইয়াবা ব্যবসা আড়াল করতে দোকান খুলে রেখেছে।

তিনি আরও বলেন, একসময় ইয়াবা জসিমের আলিশান ঘরে পুলিশ বেশ কয়েকবার অভিযান করত। কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ বাড়িতে এলেও তাকে পাওয়া যেত না। কিন্তু এখন প্রকাশ্যে তার ব্যবসা। আগের চেয়েও তার ইয়াবা কারবার বেড়েছে বলে এলাকায় গুঞ্জুন চলছে। অনেক সময় র‌্যাব ও পুলিশের সাথে খুব ভালো সর্ম্পক বলেও এলাকায় প্রচার করে জসিম নিজেই। তার কিছুই হবে না; তার সাথে সবার সম্পর্ক ভালো- ইয়াবা কারবারি জসিম নিয়মিত এমন প্রচারণাও চালায় বলে জনশ্রুতি রয়েছে এলাকায়।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে জসিম উদ্দিন বলেন, আমি কোন মাদক কারবারি করিনা। আমি কোন দিন ইয়াবা নিয়ে আটকও হয়নি। এমনে মামলার আসামী হয়েছি। আমার ভাইও এসব করেনা। পুলিশ ধরে নিয়ে ইয়াবা দিয়ে চালান দিয়েছিল ছোটনকে।
তিনি আরও বলেন, আমি কোন দিন আত্মগোপনে ছিলাম না। হাসপাতালে দৌড়তে দৌড়তে আমার সময় চলে যাচ্ছে। এক পর্যায়ে ইয়াবার ঘটনায় কারাগারে ছিলেন বলেন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন