• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

নানা আয়োজনে কক্সবাজারে শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিদেক / ১৫৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কক্সবাজার অফিস

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবসে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যাজলয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে সেমিনার,পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। ‘সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, ককক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়সহ সংশ্লিষ্টরা ।

সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ। পরে দিবসটি উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন