• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কোটি টাকার আইসসহ জামাই-শ্বাশুড়ি আটক

নিজস্ব প্রতিদেক / ২৮৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
প্রতীকি ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

রাজধানীর ধানমন্ডিতে এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ধানমন্ডির একটি বাসা থেকে তাদের  আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো (উত্তর) অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার পর ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসা থেকে আরাফা খাতুন ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছথেকে ২৭০ গ্রাম আইস ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন আইস পশ্চিমা দেশে ব্যবহার হলেও সম্প্রতি এদেশে একশ্রেণির ক্রেতার কাছে তা বেশ জনপ্রিয়তা লাভ করে। তারই অংশ হিসেবে অবৈধ মাদক কারবারিরা আইস ব্যবসার সঙ্গে ঝুঁকে পড়ে। তারা বিভিন্ন স্থানে গোপনে, এমনকি অনলাইনের মাধ্যমেও এ ব্যবসা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন