• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবাসহ আটক কক্সবাজারের রোজিনা কারাগারে

নিজস্ব প্রতিদেক / ১৮২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
রোজিনা আক্তার।

নিজস্ব প্রতিবেদক 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোজিনা আক্তার (১৭) নামের এক মাদক কারবারি নারী আটক হয়েছে। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের আবদুল মতলবের মেয়ে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন। অভিযানে আরো ছিলেন এসআই মোঃ আল আমিন সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন