• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বাঁকখালী নদীর তীরে উঠছেই বহুতল ভবন: ঘটনাস্থলে কউক

নিজস্ব প্রতিদেক / ২৮৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
পেশকার পাড়ায় অবৈধ ভবন পরিদর্শনে যান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ছবি: সিরাজুল ইসলাম।

কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের পেশকার পাড়াস্থ বাঁকখালী নদীর তীরে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর তীর দখল ও জলাশয় ভরাট করে দীর্ঘদিন ধরে একের পর এক স্থাপনা উঠলেও নজর নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এতিমধ্যে উঠেছে বহুতল ভবনও। কিন্তু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেয়নি কোন ভবনের মালিক। এছাড়া পাহাড়ি মাটি এনে ভরাট করা হচ্ছে নদীর তীর ও জলাশয়ও।

একের পর এক অবৈধ ভবন নির্মাণের বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সেখানে পরিদর্শনে যান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক ডেভিট চাকমার নেতৃত্বে একটি টিম। পরিদর্শনে তারা অবৈধ ভবন নির্মাণের বিষয়টি দেখেন।

জানা গেছে, পেশকার পাড়াস্থ বাঁকখালী নদীর তীরে মাটি ভরাট করে অবৈধভাবে ভবন নির্মাণ করে যাচ্ছে রহিম উল্লাহ, পারভেজ, মোহাম্মদ ইদ্রিস, মো. ফোরকান ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সচিব শেহাব উদ্দিন। বুধবার দুপুরে তাদের অবৈধ নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন কউকের প্রতিনিধি দল।

দ্রুত সময়ে এসব ভবন নির্মাণাকারীদের নোটিশ দেওয়া হবে বলেও জানান কউকের পরিদর্শক। এসময় একটি ভবন থেকে নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন