• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত

সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিদেক / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

সংবাদ বিজ্ঞপ্তি

বগুড়া জেলার নন্দ্রী গ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনসহ সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদ কক্সবাজার জেলা শাখা।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর।

অনুষ্টান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী। অনুষ্টানে বক্তারা সারা দেশে শিক্ষকদের নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সহ শিক্ষক নির্যাতনকারীদের জীবনে কোন দিন কোন শিক্ষা প্রতিষ্টানে যাতে দায়িত্ব দেওয়া না হয় সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবী জানান।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শফিউল আলম, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, শেখ হাসিনা জোয়ারিয়া নালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, মহেশখালী উপজেলা কমিটির সহ সভাপতি দিদারুল আলম, ঈদগাও উপজেলা শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেন, রামু ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, রামু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন, রামু আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দিদার চৌধুরী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল সহ জেলা অর্ধশতাধিত স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন