• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৪০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা দুষ্কৃতকারী আরসার সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (১৪ এপিবিএন)

সোমবার (১১অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে পানবাজার ৯ নং রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৮-এপিবিএন সদস্যরা তাদের আটক করেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সুত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-০৯ এর সি/১৬ ব্লকের কাঁচাবাজারের সামনের রাস্তার পাশের গলিতে ডাকাতি করার জন্য কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ব্লক-সি/১৬, এফডিএমএন ক্যাম্প-৯ এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দৌঁড়ে পালানোর সময় রোহিঙ্গা দুস্কৃতকারী মুক্তার আহম্মদের ছেলে ওমর ফারুক(১৯), মৃত আব্দুস সালামের ছেলে মোক্তার (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মোঃ আরফাত (২৫) ও সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম উভয় এফসিএন নং-১১৮৪২৪ সাং- ব্লক- এ/১ এফডিএমএন ক্যাম্প-১১। এসময় পালিয়ে যায় আরোও ৮/৯ জন রোহিঙ্গা।

তাদের নিকট থেকে ৬ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দা, ২টি কাঠের বাটযুক্ত ছুরি ও ৮ টি লোহার রডের তৈরী ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রুহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান -৮ এর অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মোঃ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য গ্রেফতারকৃত ১, ২ ও ৩ নম্বর আসামী ওমর ফারুক,মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা: ওয়াক্কাস ওরফে নুর কলিম এর ঘনিষ্ঠ সহচর এবং উক্ত সংগঠনের সদস্য, গ্রেফতারকৃত মোঃ আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী, অপর গ্রেফতারকৃত মনসুর আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কথিত আরসার সদস্য বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন