• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ : নিহত ২

নিজস্ব প্রতিদেক / ৬৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৪মার্চ) সকাল ৯টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩৩) ও মো. হামিদ উল্লাহ (২৯)। এরা চকরিয়ার উত্তর হারবাং এলাকার করমুহরি পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক খোকন রুদ্র।

চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ (লেগুনা) মহাসড়কের আজিজনগর ১২ নং ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি আরোহীদের অবস্থাও আশঙ্কজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

পুলিশ পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন