• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উখিয়ায় ৬ পরীক্ষার্থীর জন্য পাঁচ শিক্ষক : তারপরও সবাই ফেল

নিজস্ব প্রতিদেক / ১৫৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। ওই বিভাগ থেকে এ বছর ছয়জন পরীক্ষায় অংশ নেন আর শিক্ষক রয়েছেন পাঁচজন। বিভাগে পরীক্ষার্থী আর শিক্ষক প্রায় সমান হওয়ার পরও এই ফল বিপর্যয় মানতে পারছেন না অভিভাবক ও স্থানীয়রা। শুধু তাই নয়, কলেজটিতে এবার পাসের হার মাত্র ৩০ দশমিক ১৮ শতাংশ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ ফল বিপর্যয়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা কলেজে অনুপস্থিত থাকায় এবং রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করার কারণে ফল বিপর্যয় হয়েছে।

অধ্যক্ষ জানান, এবার পরীক্ষায় অংশ নেওয়া ৫৭০ জনের মধ্যে ৩৯৮ জন ফেল করেছে, পাস করেছে মাত্র ১৭২ জন। পাসের হার ৩০ দশমিক ১৮ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ১৪০ জন ও ফেল করেছে ৩৩৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৩২ জন ও ফেল করেছে ৭০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৬ জন অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

অজিত দাশ আরও জানান, সাধারণ বিভাগে ফল খারাপ হলেও কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জনের সবাই পাস করেছে।

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, যেসব শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে তারা কেউ রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করেছে, এমন তথ্য পাওয়া যায়নি। এখানে ফল বিপর্যয়ের পেছনে শিক্ষকদের অবহেলা, বর্তমান সিলেবাস সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকা এবং শিক্ষার্থীদের ক্লাস করার অনীহা কাজ করেছে। শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানকে নতুন করে চিন্তা করার পরামর্শ দেন তিনি।

এবার এইচএসসিতে কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৭১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন