• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মারা গেলেন বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুর’

নিজস্ব প্রতিদেক / ১৭৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। ৩২ বছর বয়সী হাতিটির নাম ‘সৈকত বাহাদুর’। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে পার্কের হাতির গোদা নামক বেষ্টনীর ভেতরে হাতিটি মারা গেছে। এদিন রাতেই ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। এঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

পার্কের এই কর্মকর্তা বলেন, ‘সোমবার সারা দিন স্বাভাবিক ছিল হাতি সৈকত বাহাদুর। বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো কলাগাছ ও মিষ্টি কুমড়া খেয়েছিল। খাবার গ্রহণের পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এর পরপরই পার্কের চিকিৎসক বেষ্টনীতে গিয়ে শরীর পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান হাতি সৈকত বাহাদুর মারা গেছে।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক ডা.হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনের বরাত দিয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আত্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হতে পারে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পার্কের ভেটেরিনারি চিকিৎসকের নেতৃত্বে একটি দল ওই হাতির ময়নাতদন্ত সম্পন্ন করার পর মাটিতে পুঁতে ফেলা হয়। হাতি সৈকত বাহাদুরের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যেঙ্গের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে।

হাতিটির লালনপালন করা মাহুত মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘হাতি সৈকত বাহাদুরকে প্রতিদিনের মতো সোমবার বিকেলে চারটি কলাগাছ ও চারটি মিষ্টিকুমড়া খেতে দেওয়া হয়। স্বাভাবিক আহার গ্রহণের পর পানি পান করে হঠাৎ মাটিতে ঢলে পড়ে। প্রথমে মনে করেছিলাম, হাতিটি খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল। মিনিট খানেক পর দেখি মাথাও মাটিতে লুটিয়ে পড়ে। পরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে দ্রুত পার্কের ভেটেরিনারি চিকিৎসক দেখে হাতি সৈকত বাহাদুরের মৃত্যু নিশ্চিত করেছেন।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বলেন, পার্কে মোট ছয়টা হাতি রয়েছে। তারমধ্যে দুটি পুরুষ এবং চারটি মাদি হাতি। সৈকত বাহাদুর মারা যাওয়া পার্কে বর্তমানে পাঁচটি হাতি রয়েছে। তিনি আরও বলেন, মারা যাওয়া ‘সৈকত বাহাদুর’ পার্কে জন্ম নেয়নি। তাকে অন্য জায়গা থেকে উদ্ধার করে আসা হয়েছিলো। একটি হাতি ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত বাঁচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন