• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় মুজিববর্ষের নামে পাহাড় কেটে চেয়ারম্যান-ইউএনও’র আশ্রয়ণ প্রকল্প

নিজস্ব প্রতিদেক / ১৫৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
এভাবে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে আশ্রয়ন প্রকল্প।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে উখিয়ার থাইংখালীতে মুজিববর্ষের নামে হাজার হাজার ফলজ গাছ সাবাড় ও বিশাল আকারের পাহাড় কেটে সাবাড় করে কিছু মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি করলেও গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। সচেতন মহলের দাবি বহু মানুষকে উচ্ছেদ করে পাহাড় কেটে কিছু মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি এটা সরকারের চরম ভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে৷

বুধবার (৮ মার্চ) পূর্ব সংবাদের ভিত্তিতে কয়েকজন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে গিলে স্কেভেটর চালানো চালকসহ সাথে থাকা সংশ্লিষ্টগণ উধাও হয়ে যায়৷

তথ্য সংগ্রহ করতে যাওয়া একজন সিনিয়র সাংবাদিক জানান, দীর্ঘ কয়েকমাস ধরে থাইংখালীতে মুজিববর্ষের নামে পাহাড় এবং গাছ কেটে সাবাড় করেছে এমন তথ্য আমরা পেয়েছি, তথ্যের ভিক্তিতে আমরা ওই এলাকায় গেলে স্কেভেটর চালানো চালকসহ সাথে থাকা সংশ্লিষ্টগণ উধাও হয়ে যায়৷

তিনি আরো জানান, সাংবাদিক আগমনের খবর পেয়ে অসংখ্য ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা ছুটে এসে তাদের ভিটে বাড়ি ফিরে পেতে দাবি জানিয়ে তাৎক্ষণিক মানববন্ধন করে।

গেল ইউপি নির্বাচনে স্থানীয় চেয়ারম্যানের পক্ষে না থাকায় প্রতিশোধ পরায়ন হয়ে উপজেলা প্রশাসনকে দিয়ে দিবা-রাত্রি এ অন্যায় কাজ করছে বলে অভিযোগ করেছেন অসংখ্য ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীর।

এদের অনেকের দাবি ৬০/৭০ বছর ধরে তারা ঐ স্থানের বসতঘর গড়ে তোলে ও পাশে অবশিষ্ট পাহাড়ের জমিতে নানান ফলজ গাছের আবাদ করেছিল তারা। যাহার আয় দিয়ে এসব পরিবারের অনেকটা জীবিকা নির্বাহ করা হতো। কিন্তু তারা কখনো ভাবতেই পারেনি যে, গেল ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান গফুর চৌধুরীর বিরুদ্ধে করলে বসতবাড়িসহ সহায় সম্পদ হারিয়ে এমন কঠিন পরিনতি ভোগ করতে হবে।

ভুক্তভোগীরা বলেন, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী স্থানীয় উপজেলা প্রশাসনকে ব্যবহার করে অভিনব কৌশলে সরকারি আশ্রয়ণ প্রকল্প তৈরি করতে তাদেরও যুগযুগ ধরেও অবস্থানের জমিকে খাস জমি উল্লেখ করে একদিকে তার প্রতিপক্ষকে উচ্ছেদ করেছে, আর অন্যদিকে উচ্ছেদকৃত স্থানের পাহাড় কেটে নিয়ে নিজের ডোবা থাইনখালী বাজারেও নিজের জমি ভরাট করে বাজার তৈরি করছে।

ক্ষতিগ্রস্থদের এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান এম গফুর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি আনীত অভিযোগ অস্বীকার করে জানান তিনি পাহাড় কাটছেন না, ইউএনও স্যার মুজিববর্ষ উপলক্ষে সরকারি আশ্রয়ণ প্রকল্প তৈরি করছেন। আশ্রয়ণ প্রকল্প তৈরিতে পাহাড় কাটার তীর ইউএনও’র দিকে টেলে দিলেও এ ব্যাপারে বক্তব্য নিতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ এর অফিসে গেলে এ বিষয়ে ক্যামেরার সামনে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কক্সবাজার নাগরিক সোসাইটির সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন পাহাড় কেটে যে আশ্রয়ণ প্রকল্প তৈরি করতে হবে এটা সরকার প্রধান কখনো চায়নি। কিছু অসাধু লোকজন রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ জঘন্য কাজ করছেন। এ বিষয়ে তদন্ত কওে অভিযুক্তদেও বিরুদ্ধে। আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এদিকে পাহাড় কাটার বিষয়ে কক্সবাজারস্থ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মো. নাজমুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পাহাড় কাটার কাজে যিনিই জড়িত থাকুক না কেন তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানায়। দেশে গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি এটা সরকারের যুগান্তকারী পদক্ষেপ।

কিন্তু যারা নিয়ম বহির্ভূত কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর গৃহীত এ প্রকল্পের দুর্নাম হয় এমন কাজ করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষের নামে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও পাহাড় কেটে ঘর নির্মাণ করতে বলা হয়নি, উপজেলা প্রশাসন যদি এ রকম কাজ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন