• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

৫ বছর পর কক্সবাজার জেলা ক্রিকেট লিগ শুরু

নিজস্ব প্রতিদেক / ১৭২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৫ বছর বিরতির পরে আবারও মাঠে গড়িয়েছে কক্সবাজার জেলা ১ম বিভাগ ক্রিকেট লিগ। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের ক্রিকেট লিগে ১৪টি দল অংশ নিচ্ছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেয় জুনিয়র স্পোটিং ক্লাব বনাম বৃহত্তর নুনিয়ারছড়া ক্রিকেট দল। খেলায় ২৩০ রানে জয়ী হয় বৃহত্তর নুনিয়ারছড়া ক্রিকেট দল। অপর মাঠে খেলায় অংশ নেয় লায়ন যুব সংসদ বনাম জিয়া স্মৃতি সংসদ উক্ত খেলায় ৫ রানে জয়ী হয় লায়ন যুব সংসদ। এর আগে সকালে ক্রিকেট লীগের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে আনে, মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রাখে। করোনা পরিস্থিতির কারনে নিয়মিত খেলাধুলা আয়োজন করা না গেলে এখন থেকে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা নিয়মিত মাঠে রাখার জন্য চেস্টা করা হবে। প্রয়োজনে দর্শক প্রবেশ বন্ধ থাকবে।

এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, তিনি বলেন বর্তমানে বিভিন্ন স্থানে খেলাধুলার মাঠ গুলো দখল এবং দূষনের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আগামী প্রজন্মের স্বার্থে সমস্ত খেলার মাঠকে সুরক্ষা করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র ও ডিএসএ যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন কবির।

উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিষয়ক সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, ডিএসএ কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু, ডিএসএ সদস্য পরেশ কান্তি দে, হারুন উর রশিদ, এম আর মাহবুব, কক্সবাজার জুয়েলারি সমিতির সভাপতি হাজী ওসমান গণি, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান, ডিএসএ সদস্য আমজল হুদা, আমিনুল ইসলাম মুকুল, আলী রেজা তসলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন