• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়া সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিদেক / ১৭২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে পিকআপ ও ভ্যানের ত্রিমুখী  সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া মইক্ক্যাঘোনা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বার ছলিম উল্লাহ জানায়, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় কমবেশি অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন।

তিনি বলেন, খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন ২০ জন। তাদেরকে মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। লবণ বোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন