• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

যুক্তরাজ্যে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিদেক / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
যুক্তরাজ্যে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। রোববার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, শনিবার যুক্তরাজ্যে নতুন করে এক লাখ ৬২ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে যা আগের দিনের (এক লাখ ৬০ হাজার ২৭৬ জন) তুলনায় বেশি।

মহামারির দৈনিক হালনাগাদ তথ্যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রাণহানির এই সংখ্যা আগের দিনের (১৭৮ জন) তুলনায় কিছুটা কম।

ব্রিটেনে করোনাভাইরাস মহামারির দৈনিক হালনাগাদ তথ্যে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের তথ্য অন্তর্ভুক্ত করা হলেও শনিবার তা করা হয়নি। নতুন বছর উদযাপন ঘিরে ভিন্ন ভিন্ন সময়ে রিপোর্টিংয়ের কারণে ওই তিন অঞ্চলের করোনার তথ্য জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্রিটেনে গত ডিসেম্বরে সংক্রমণের রেকর্ড বারবার ভেঙে যায়। তবে সংক্রমণের আগের ঢেউয়ের তুলনায় বর্তমানে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার অনেক কম রয়েছে।

নাইটক্লাব বন্ধ, পাবগুলোতে সামাজিক দূরত্ব এবং জনসমাগম সীমিত করার বিধি-নিষেধ চালু করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।

যুক্তরাজ্যের মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি ইংল্যান্ডে বসবাস করলেও সেখানে এখন পর্যন্ত এ ধরনের কোনো বিধি-নিষেধ জারি করা হয়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, একেবারে শেষ অবলম্বন হিসেবে নতুন বিধি-নিষেধ চালু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন