• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আগামী বছর রোজা শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিদেক / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আগামী ২০২২ সালে রোজা শুরু হবে এপ্রিলের ২ তারিখ থেকে। মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।

মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা গালফ নিউজকে বলেন, ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়েছে। সেই হিসেবে ওইদিন রাতেই আকাশে পবিত্র রমজানের বাঁকা চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি; আর ওই দিন যদি চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।

বিশ্বজুড়ে দিন, মাস ও বছর গণনার দুটি পদ্ধতি রয়েছে- সৌর পদ্ধতি ও চান্দ্র পদ্ধতি। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।

আরবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় মুসলিম সংস্কৃতিতে। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন