• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে মা হরিণ ও শাবক উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩১২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

হরিণ শিকারিদের কাছ থেকে ক্রেতা সেজে মায়া প্রজাতির মা হরিণ ও একটি শাবক উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাঘখালী বিটের নাপিতের ঘোনা গ্রামের স্থানীয় রহমত উল্লাহর খামার থেকে হরিণগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে হরিণগুলো গভীর জঙ্গল থেকে জাল দিয়ে ধরা হয়। এগুলো কেনার জন্য এর আগেও বেশ কয়েকজন এসেছিল, তবে দামে না হওয়ায় তারা বিক্রি করেনি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সকাল থেকে বন বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হরিণগুলো কোথায় আছে তা নিশ্চিত করে সন্ধ্যায় অভিযান পরিচালনা করে।

বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রহমত উল্লাহ চৌধুরীর খামারে দুটি মায়া হরিণ আটক করে রাখা হয়েছে। গোয়েন্দা বিভাগের একটি টিম ছদ্মবেশে হরিণ কিনতে গেলে হরিণগুলো দেখানো হয়। পরে আমাদের খবর দিলে অভিযান পরিচালনা করে হরিণগুলো উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, কক্সবাজার উত্তর বন বিভাগ দুটি হরিণ উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেছে। হরিণ দুটিকে স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে। মা হরিণ ও শাবক সুস্থ আছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কিছু অসাধু ব্যক্তি বন্যপ্রাণী ধরে দেশের বিভিন্ন জায়গায় পাচার করার চেষ্টা করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন