• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর ভাগ্নেকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ১১৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রতিপক্ষ গ্রুপ বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয় ভাঙচুর করে বলেও অভিযোগ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নং ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মুসার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নব নির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তার সমর্থকরা বিজয় মিছিল করে বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয়ে অবস্থান করছিল। এসময় বদরখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) হেফাজ সিকদারের একশ-দেড়শ সমর্থক সেখানে হামলা চালায়।

এ সময় তারা সমিতির কার্যালয় ভাঙচুর করে এবং নব নির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তার বড়ো ভাই নুর হাবিব তসলিমসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দকে ধাওয়া করে। এক পর্যায়ে চশমা প্রতীকের উত্তেজিত সমর্থকরা হেফজখানা এলাকায় নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে বেধড়ক পিটিয় গুরুতর আহত করে। তাকে রাতে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সুত্র:যমুনা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন