• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিচ্ছে রাশিয়া

নিজস্ব প্রতিদেক / ১২১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে ৪ টি ট্যাঙ্কার জাহাজে করে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ব্যারেল ডিজেল পাঠিয়েছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম ব্‌লুমবার্গের বরাত দিয়ে শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ট্যাঙ্কারগুলো।

রাশিয়া বরাবরই জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।

খনিজ জ্বালানির আন্তর্জাতিক বাণিজ্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভোরটেক্সার হিউস্টন শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্লেই সেইগলে ব্লুমবার্গকে বলেন, ‘ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার ডিজেল সরবরাহের ক্ষমতা বেশি। কারণ দেশটিতে বিপুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত আছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন