• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

নিজস্ব প্রতিদেক / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় একজন বাংলাদেশি প্রবাসীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন করা হয়েছে। নিহত মাসুদ মুন্সী (৫৫) বাড়ি বাগেরহাট জেলায়।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের বুমেলোআনায় মো. মাসুদ মুন্সী (৫৫) তার নিজ দোকানে অজ্ঞাত ব্যক্তিদের হাতে নির্মমভাবে খুন হন।

স্থানীয় বাংলাদেশিরা জানান, মাসুদ মুন্সী যে ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করতেন সেখানে তিনি একাই থাকতেন। তাদের ধারণা, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার সময় আগে থেকে উৎ পেতে থাকা সঙ্ঘবদ্ধ ডাকাত দলের টার্গেটের শিকার হন তিনি।

স্থানীয় এক আফ্রিকান নাগরিক ঘটনা জানতে পেরে ওই এলাকায় থাকা অন্যান্য বাংলাদেশিদেরকে জানালে তারা পুলিশের সহযোগিতায় মাসুদ মুন্সীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত মাসুদ মুন্সীর মরদেহ ময়নাতদন্ত শেষে বাগেরহাটের মোল্লাহাটে গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে কমিউনিটি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন