• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে চেয়ারম্যান প্রার্থীর গলায় টাকার মালা!

নিজস্ব প্রতিদেক / ২৪৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

মুকুল কান্তি দাশ,চকরিয়া
মো.জাফর আলম ছিদ্দিকী। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। এজন্য তিনি ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসময় নৌকার প্রতিকের প্রার্থী জাফর আলম ছিদ্দিকীকে ফুলের মালা ও টাকার মালা পড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্ব›দ্ধীতা করছেন জাফর আলম ছিদ্দিকী। এই ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী ও জাতীয় পার্টির প্রার্থীসহ সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিন্দ›দ্ধীতা করছেন।

সোমবার ভোর থেকে পশ্চিম কোণাখালীর বাংলাবাজার ও খাসপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন নৌকার প্রার্থী জাফর আলম ছিদ্দিকী। তিনি ওই এলাকায় গেলে নারী-পুরুষ তাকে ফুলের মালা ও টাকার মালা পড়িয়ে দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় চেয়ারম্যান প্রার্থী জাফর আলম তাদের ভালোবাসা দেখে আবেগাপ্লাতু হয়ে পড়েন। তিনি সকলের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রæতি দেন।

স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আহমদ জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রি শেখ হাসিনা সবকিছু বিবেচনা করে দলের ত্যাগী নেতা হিসেবে জাফর আলম ছিদ্দিকীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমরাও চাই এলাকার উন্নয়নের স্বার্থে জাফর আলমকে চেয়ারম্যান হিসেবে পেতে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ছিদ্দিকী প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। এসময় দল-মত নির্বিশেষে নারী-পুরুষরা ফুলের মালা ও টাকার মালা পড়িয়ে দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন।

কোণাখালী ইউনিয়ন থেকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ছিদ্দিকী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। নৌকা প্রতিকের সুনাম ধরে রাখতে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। সর্বস্তরের নারী-পুরুষ ফুলের মালা ও টাকার মালা পড়িয়ে দিয়ে ভালোবাসায় সিক্ত করছেন।

তিনি আরো বলেন, আশাকরি আগামী ২৮ নভেম্বর শেখ হাসিনার প্রতিক নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে অবদান রাখার সুযোগ দিবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তাদের ভালোবাসার প্রতিদান দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন