• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানের একটি মসজিদে। এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদ।

স্থানীয় সূত্র ও তালেবান নেতা বার্তাসংস্থা এএফপিকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, নানগারহার প্রদেশের স্পিনঘার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে।’

ওই নেতা আরও জানান, বিস্ফোরণে অন্তত ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১২ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র মার্কিন বার্তাসংস্থা এপি নিউজকে বলেছেন, নামাজের আগেই মসজিদটিতে বোমা ফিট করেছিল দুষ্কৃতকারীরা।

অটল শিনওয়ারি নামের এক স্থানীয় বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।

বোমা বিস্ফোরণের হতাহতের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন স্পিনঘার প্রদেশের স্থানীয় একটি হাসপাতালের ডাক্তার। তবে এর যথার্থতা এখনও নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মোট মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।

সর্বশেষ নভেম্বরের শুরুর দিকে কাবুলের একটি হাসপাতালে বন্দুক হামলা করেছে আইএস-কে। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হন ৫০ জনেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন