• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সিয়েরা লিওনে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ৯৯

নিজস্ব প্রতিদেক / ১১৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আফ্রিকার সিয়েরা লিওনে একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৯৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলের ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে বহু হতাহতের খবর পাওয়া যায়।

স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন ফুটেজে দেখা যায়, রাস্তায় ট্যাঙ্কারের আশেপাশে বহু মরদেহ পড়ে আছে।

এ ঘটনার পর জলবায়ু সম্মেলন কপ২৬ থেকে প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেন, ভয়াবহ এই বিস্ফোরণ এবং বহু প্রাণহানির ঘটনায় তিনি গভীর ভাবে শোকাহত। এক টুইট বার্তায় তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে তার সরকার।

রাজধানী ফ্রিটাউনের মেয়র ইয়োভোনে আকি-সাওয়ের হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও পরিষ্কার নয়।

প্রাথমিকভাবে জানা যায়, ছিদ্র হওয়া একটি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে শুক্রবার বিপুল মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। এর মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এসময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষজন।

দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন শতাধিক আহত ব্যক্তি।

সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এরকম ঘটনা আগেও ঘটেছে। ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৫ জন প্রাণ হারান। ২০১৮ সালে আরেকটি ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত মানুষ নিহত হন। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন