• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রাশিয়ার জাহাজ আটক করেছে ডেনমার্ক

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

গবেষণা কাজে নিযুক্ত রাশিয়ার একটি জাহাজ ডেনিশ কর্তৃপক্ষ আটক করেছে বলে কোপেনহেগেনে নিযুক্ত রুশ দূতাবাস জানিয়েছে। একই সঙ্গে ওই জাহাজের নথিপত্রও জব্দ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার কোপেনহেগেনে রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ সরকারি সংবাদসংস্থা আরআইএ বলছে, ‘সামুদ্রিক ওই গবেষণা জাহাজে ৬১ জন আরোহী ছিলেন।’

রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ওই জাহাজটিকে গত ১ নভেম্বর আটক করেছে ডেনমার্ক। স্ক্যাজেন বন্দরে জ্বালানি নেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়েছে।

রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, একাডেমিক আইওফ নামের ওই জাহাজের অতীত কর্মকাণ্ডের ব্যাপারে তৃতীয় পক্ষের এক দাবির পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জাহাজটি আটক করেছে ডেনিশ কর্তৃপক্ষ।

আটকের সময় রাশিয়ান ফেডারেশনের মালিকানাধীন জাহাজটি রুশ পতাকা বহন করছিল। শিরশোভ ইনস্টিটিউট অব ওশানোলোজি বৈজ্ঞানিক উদ্দেশ্যে জাহাজটি ব্যবহার করেছিল বলে বিবৃতিতে জানিয়েছে রুশ দূতাবাস।

তবে তাৎক্ষণিকভাবে ডেনমার্কের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন