• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ আহত

নিজস্ব প্রতিদেক / ১৭৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ে গরু চরাতে গিয়ে বন্যহাতির আক্রমণে নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। নবী হোসেন খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার নুরুল আমিনের ছেলে।

বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার খুটাখালী বনবিটের তানজুককাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, ‘সকালে গরুর পাল নিয়ে পাহাড়ে গরু চরাতে যায় বৃদ্ধ নবী হোসেন। পরে পার্শ্ববর্তী তার ধান চাষ দেখতে গেলে পথিমধ্যে একটি বন্যহাতির সামনে পড়ে যান তিনি। এসময় হাতির আক্রমণের শিকার হয়। মৃত ভেবে হাতি চলে গেলে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বলেন, ‘সংরক্ষিত বনে গরু চরাতে গিয়ে নবী হোসেন বন্যহাতির আক্রমনের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন