• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে বিস্ফোরণ, নিহত ১৯

নিজস্ব প্রতিদেক / ১২৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে বিস্ফোরণ। ছবি: এএফপির সৌজন্যে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

আফগানিস্তানের সবচেয়ে বড় সেনা হাসপাতালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর কাবুলের সেনা হাসপাতালে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

কাবুলের সর্দার মোহাম্মাদ দাউদ খান হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আমি হাসপাতালের ভেতরে ছিলাম। আমি প্রথম চেকপয়েন্ট থেকে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে আমাদের নিরাপদে সরে যেতে বলা হয়।

ইসলামিক এমিরেটের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি এক টুইট বার্তায় বলেছেন, ‘এলাকাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হতাহতের কোনো তথ্য নেই।’

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, বিস্তারিত পরে জানানো হবে। ঘটনাস্থলে তালেবানের বিশেষ বাহিনীর সদস্যরা রয়েছে।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন