• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সমালোচকদের উদ্দেশে মুশফিক: ‘নিজেদের চেহারা আয়নায় দেখেন’

নিজস্ব প্রতিদেক / ২০১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
মুশফিকুর রহিম

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দল। তবুও শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠেনি টাইগাররা। ম্যাচ হেরেছে ৫ উইকেটে ব্যবধানে। এমনিতেই মাঠ এবং মাঠের বাইরের পারফরম্যান্সে টালমাটাল বাংলাদেশ দল। এমন অবস্থায় জয়ের আশা জাগিয়েও বাজে বোলিং আর ফিল্ডিংয়ের কারণ ম্যাচ হারতে হলো।

তবে কি সম্প্রতিকালে যে সমালোচনা হচ্ছে টাইগার ক্রিকেট দলকে নিয়ে, তার প্রভাব পড়েছে দলে? সেটি অবশ্য মানতে নারাজ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ম্যাচ হারের জ্বালি যেন জুড়াইতে চাইলেন সংবাদ সম্মেলন কক্ষে। যেখানে সমালোচকদের একহাত নিয়ে বলেন, যারা সমালোচনায় মগ্ন, তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে।

মুশফিকে জবাব, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দিবে আর খারাপ করলে গালি দিবে, এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। গত ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি, কোনদিন হয় কোনদিন হয় না।’

এ ম্যাচে প্রশ্নবিদ্ধ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কৌশল। শেষ ২ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ১৩ রান। সাকিব আল হাসানের ১ ওভার বাকি থাকলেও মাহমুদউল্লাহ ১৯তম ওভারে নিয়ে আসেন মাসুম আহমেদকে। এনিয়ে ম্যাচ শেষে উঠেছে প্রশ্ন।

মুশফিকের জবাব, ‘এটা আসলে ম্যাচের অংশ। উইকেট খুব ভাল ছিল। লেফটিরা সেট ছিল। ইনিংসের শেষদিকেই তো গুরুত্ব অংশ গুলো হয়, তখন আমরা চেয়েছিলাম সাকিবকে আনব। কারণ শেষদিকেই তো কঠিন সময়টা আসে। আর সাকিব চ্যাম্পিয়ন বোলার , সে এই সব মুহুর্তের চাপ সইতে পারবে। আমরা এটা ভেবেছিলাম, এই হারের জন্য সাকিবকে বোলিংয়ে না আনাটা কারণ না। এখানে আমরা সঠিক সময়ে সুযোগ মিস করেছি এটাই কারণ।’

আইপিএল থেকে জাতীয় দলে ফিরে ছন্দ হারানো মুস্তাফিজ প্রসঙ্গে মুশফিক বললেন, ‘মুস্তাফিজ অবশ্যই ভালো বোলার। সে কিন্তু খুব খারাপ বল করছে না। অবশ্যই এখন সে ভালো করছে ব্রেক থ্রু এনে দিচ্ছে। অবশ্যই আরো ভালো করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন