• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অভিবাসী-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

করোনাভাইরাসের কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দিয়েছে মালয়েশিয়া। মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনে বৃক্ষরোপণ খাতে ৩২,০০০ বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেবে।

এছাড়া মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এই বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।

নভেম্বরের মাঝামাঝি থেকে, মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের তার গ্রীষ্মমণ্ডলীয় ছুটির দ্বীপ ল্যাংকাউই দেখার অনুমতি দেবে, মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলে দেবে। ‘মানসম্পন্ন’ পর্যটক, যারা অর্থ ব্যয় করবে এবং অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে।

এক্ষেত্রে, পর্যটকদের অবশ্যই একটি নেতিবাচক কোভিড-১৯ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০,০০০ ডলারের ভ্রমণ বীমা থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন