• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: ১৫ যাত্রী আহত

নিজস্ব প্রতিদেক / ১৪২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
ছবি: প্রতীকি।

চকরিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নুরুল ইসলাম (৫০) ও মো. বেলাল উদ্দিন (৪৫) নামে দুইজনের পরিচয় পাওয়া গেলেও অপর আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বরইতলী রাস্তার মাথা এলাাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় গাড়ির ভিতরে থাকা ১৫ যাত্রী কমবেশী আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুপুরে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়। খাদে পানি থাকায় আহতদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তরে কেউ মারা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন