• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পরীমনির মাদক মামলা মহানগর আদালতে

নিজস্ব প্রতিদেক / ১৭৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
পরিমনি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) মামলাটি ঢাকা মহানগর হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মহানগর আদালতের সেরেস্তা থেকে মামলাটি গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ মামলাটি দেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন -আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমনিকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন। ওইদিন আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।

গত ২২ আগস্ট কে এম ইমরুল কায়েশের আদালতেই পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। এতদিন পর শুনানির দিন ধার্য করায় পরীমনির আইনজীবীরা হাইকোর্টে যান। তারা দ্রুত জামিনের আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিন শুনানির দিন এগিয়ে এনে ১৩ সেপ্টেম্বরের বদলে ৩১ আগস্ট ধার্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন