• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় অটোরিক্সা উল্টে টিন ছিটকে পড়ে গলা কেটে মোয়াজ্জিনের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
মাওলানা রুহুল কাদের।

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অটোরিক্সা উল্টে টিন ছিটকে গলা কেটে মাওলানা রুহুল কাদের (৩২) নামের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও ভাঙ্গারমুখ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এসময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ছাদের উপর করে টিন নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গারমুখ এলাকা পৌছলে অটোরিক্সাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে।

এ সময় তার গলার অর্ধেকাংশ কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.বেলাল উদ্দিন টিনে গলা কেটে রুহুল কাদের নামের এক মোয়াজ্জিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন