• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় উদ্ধারকৃত ১১৭ সাদা বক অবমুক্ত

নিজস্ব প্রতিদেক / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
উখিয়ায় ১১৭টি বক উদ্ধার।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১১৭টি সাদা বক দুস্কৃতিদের হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ। শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতানো ফাদে এসব বক আটকে পড়ে। সংবাদ পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে দুস্কুতিদের হাতে বাধা অবস্থায় বকগুলো উদ্ধার করা হয়। সেখান থেকে ১০৩টি সাদা বক সুস্থ থাকলেও বাকিগুলো অসুস্থ অবস্থায় ছিল। পরে সুস্থ বকগুলো প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়।

বাকি সাদা বকগুলোর চিকিৎসা চলামান। যদি আগামী ১দিনের মধ্যে সুস্থ হয় তবে উপজেলা প্রাঙ্গনে অবমুক্ত করা হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, প্রকৃতিকে সাজিয়ে রাখার জন্য সাদা বক অন্যতম। এই সাদা বক ধরতে কক্সবাজারের উখিয়াতে কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

অভিযানে ছিলেন, ওয়ালাপালং বিট কর্মকর্তা বজলুর রশিদ, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুর রশিদ, হেডম্যান, ভিলিজার, ইআরডি টিমের সদস্যরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সভাপতি ফজলুল কাদের চৌধুরী জানান, বনবিভাগ প্রকৃতিকে সুরক্ষিত রাখতে আজকের কাজটি প্রশংসনীয়। সেই সাথে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন