• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

৬ মাস পর খুলল তাজমহল

নিজস্ব প্রতিদেক / ১০১৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনা মহামারির কারণে ছয় মাস বন্ধ থাকার পরে আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহল। আজ সোমবার সূর্যোদয়ের সময় এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এদিন তাজমহলের প্রথম প্রবেশকারী ছিলেন একজন চীনা নাগরিক এবং দিল্লির এক দর্শনার্থী।

রয়টার্স জানায়, প্রতিদিন এখানে ৫ হাজার দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। করোনা পরিস্থিতি শুরুর আগে এই সংখ্যা ছিল ২০ হাজার। বর্তমানে টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে এবং প্রথম দিনে তিনশ’র কম টিকিট বিক্রি হয়েছে।

দর্শনার্থীদের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং অবশ্যই তাদের নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে।

সকালে তাজমহল দেখতে আসেন আদিত্য দীক্ষা। তিনি জানান, তিনি ও তার বন্ধুরা উত্তরে পাহাড় ভ্রমণে বের হয়েছেন এবং তারা ১২ ঘণ্টা পরে আগ্রায় এসে থামেন।

তিনি বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে এই প্রথমবার ঘুরতে বের হয়েছি। তাই অনেক ভালো লাগছে।’

তাজমহলসহ অন্যান্য স্মৃতিসৌধের তদারককারী প্রত্নতাত্ত্বিক জরিপ সুপারিন্টেনডেন্ট বসন্ত স্বর্ণকার বলেন, ‘আমরা কোভিড-১৯ এর সব ধরনের প্রোটোকল অনুসরণ করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন