• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

২০২০ সালের মধ্যেই আসবে চীনের করোনা ভ্যাকসিন?

নিজস্ব প্রতিদেক / ৬৮৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশের বিজ্ঞানীরা বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে নিরলস কাজ করে চলেছেন। সাফল্যও এসেছে, কিন্তু চূড়ান্ত কিছু এখনো সম্ভব হয়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ভ্যাকসিন তৈরির দৌঁড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে ২০২০ সালের মধ্যেই বাজারে আসবে চীনের তৈরি করোনা ভ্যাকসিন।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের (এসএএসএসি) প্রতিবেদন অনুসারে একটি চীনা কম্পানির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ২০২০ সালের শেষের দিকে বা ২০২১ সালের শুরুতে বাজারে উপস্থিত হতে পারে।

সিনোফার্মের সহায়ক সংস্থা, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট যৌথভাবে এই ভ্যাকসিনটি তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় ভ্যাকসিনটির বিকাশ ও উন্নয়নে এখনো গবেষণা চলছে।

চীন ইকোনমিক নেট রবিবার জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি লোক ভ্যাকসিনটির পরীক্ষামূলক ইনজেকশন পেয়েছে এবং সেখানে দেখা গেছে সবাই পুরোপুরি সুস্থ আছেন। এখন ভ্যাকসিনটির সুরক্ষা এবং কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সেটা পরিকল্পনা মতো হলে সিনোফার্ম ৩০ মে থেকে ভ্যাকসিন উৎপাদনের জন্য চূড়ান্ত কার্যক্রম শুরু করেছে।

সিনোফার্ম (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কোং, লিমিটেড) একটি বিশাল স্বাস্থ্যসেবা গ্রুপ। সিনোফার্মের গবেষণা,উন্নয়ন, উৎপাদন, সরবরাহ,বিতরণ, খুচরা চেইন, স্বাস্থ্যসেবা, ইঞ্জিনিয়ারিং পরিষেবা, প্রদর্শনী, সম্মেলন, আন্তর্জাতিক ব্যবসা এবং আর্থিক পরিষেবাগুলোতে ব্যাপক শৃঙ্খলা রয়েছে। বিশ্বজুড়ে সিনোফার্ম এর গ্রহণযোগ্যতাও উল্লেখ করার মতো।

সূত্র- এপিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন