• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

১ জুন থেকে দেশের ভেতরে, আন্তর্জাতিক ফ্লাইট ১৫ জুনের পর

নিজস্ব প্রতিদেক / ৫৬৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

১ জুন থেকে সীমিত পরিসরে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে  তিনটি জেলায় বিমান চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষ (বেবিচক)। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত ১৫ জুনের পর নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেবিচক জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম,সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি  ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১ জুন হতে সীমিত পরিসরে  অভ্যন্তরীণ রুটে বিমান  চলাচল করবে। আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া,  মালদ্বীপ,  নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে’র সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন